সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি না মানলে আমরণ অনশনের হুঁশিয়ারি শিক্ষকদের

news-image

অনলাইন ডেস্ক : ২০ শতাংশ হারে বাড়িভাড়াসহ তিন দফা দাবি আদায়ে এবার আমরণ অনশন করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। আজ মঙ্গলবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ হুঁশিয়ারি দিয়েছেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকেলে শিক্ষকরা শহিদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। তবে হাইকোর্টের কাছাকাছি যেতেই সড়কে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই তারা অবস্থান নেন।

অবস্থান কর্মসূচিতে দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আজ আমরা এখানে (হাইকোর্টের সামনে) অবস্থান করব, আগামীকাল বেলা ১১টার মধ্যে যদি আমাদের দাবি না মানেন, আমরা শাহবাগে অবস্থান নেব। তারপরও যদি দাবি না মানা হয়, আমরা যমুনায় যাব। এরপরও দাবি পূরণ না হলে আমরা আমরণ অনশনে বসব।’

তিনি বলেন, ‘আমাদের আর পিছু হটার সুযোগ নেই। কারণ, আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারকে আমাদের দাবি মানতেই হবে এবং এটি আর এখন বাস্তবায়ন না করার সুযোগ নেই। যতক্ষণ দাবি না মানবেন, ততক্ষণ আমরা সচিবালয় ঘেরাও করে রাখব।’

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা