,

আরেকটি সেঞ্চুরিতে কোহলির পাশে গিল

news-image

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মার উত্তরসূরী হিসেবে ভারত টেস্ট দলের অধিনায়কত্ব নেওয়ার পরই শুভমান গিলের ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। ইংল্যান্ড সফরে গিয়ে সিরিজের সর্বোচ্চ রান এসেছিল গিলের ব্যাটে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও রানের দেখা পেয়েছেন ভারত অধিনায়ক।

দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ১৭৭ বলে সেঞ্চুরি তুলে নেন গিল। শেষ পর্যন্ত ১৯৬ বলে ১২৭ রান করে অপরাজিত থাকার পর ইনিংস ঘোষণা করেন তিনি। তবে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেই দেশটির কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিকে স্পর্শ করলেন গিল।

ভারতীয় অধিনায়ক হিসেবে একই বছরে ৫টি সেঞ্চুরি হয়ে গেল গিলের। এর আগে ইংল্যান্ড সিরিজে চারটি সেঞ্চুরি করেছিলেন ভারত অধিনায়ক। এই কীর্তি দুইবার গড়েছেন কোহলি- একবার ২০১৭ সালে ও আরেকটি ২০১৮ সালে।

ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজ মানেই সেঞ্চুরির বন্যা। যদিও সেটা ভারতের পক্ষেই একপেশে রেকর্ড হয়ে আছে। ২০১৩ সাল থেকে হওয়া সবশেষ ১৪ টেস্টে দুই দলের ক্রিকেটাররা সম্মিলিতভাবে ২৫টি সেঞ্চুরি করেছে। এর মধ্যে ২৩টিই করেছেন ভারতীয় ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ কেবল দুইটি সেঞ্চুরি করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড