,

আজ ঘোষণা হবে নোবেল শান্তি পুরস্কার, ট্রাম্পের সম্ভাবনা খুবই কম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার ২০২৫ আজ (১০ অক্টোবর) ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী ওসলোতে অবস্থিত নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে। বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে এই ঘোষণা দেওয়া হবে।

এবারের শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছে, যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংস্থা রয়েছে।

মনোনীতদের তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি দাবি করে আসছেন যে, তিনি একাধিক যুদ্ধ বন্ধ করে শান্তি পুরস্কারের জন্য যোগ্য। তবে নোবেল পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ।

অন্য সম্ভাব্যদের মধ্যে রয়েছে সুদানের ইমারজেন্সি রেসপন্স রুমস এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস, যারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করে আসছে।

প্রতিটি নোবেল পুরস্কারের অর্থমূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার)। বিজয়ীরা পাবেন একটি সোনার পদক ও ডিপ্লোমা। যা প্রদান করা হবে আগামী ১০ ডিসেম্বর, নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে।

গত বছর (২০২৪) নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল জাপানের অ্যান্টি-নিউক্লিয়ার সংগঠন নিহন হিদানকিয়ো, যা হিরোশিমা ও নাগাসাকির পরমাণু বোমা হামলার বেঁচে থাকা ব্যক্তিদের এক তৃণমূল আন্দোলন।

এ জাতীয় আরও খবর

প্রথমবার পালমারের লাল কার্ড, চেলসির ১০০!

নিম্নবিত্তের নাগালের বাইরে পাঙাশ-তেলাপিয়া, আমিষের জোগান নিয়ে শঙ্কা

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

ছুটির পর চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ

তারেক রহমানের সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী