,

সাদমানের পর এনসিএলে জয়ের সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) গতকাল শনিবার প্রথম সেঞ্চুরি পেয়েছেন টেস্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচিত সাদমান ইসলাম। আজ রবিবার সেঞ্চুরি পেলেন দীর্ঘ সংস্করণে বিশেষজ্ঞ আরেক ব্যাটার মাহমুদুল হাসান জয়।

ঢাকা মহানগরের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে ৫৯ বলে সেঞ্চুরি করেছিলেন সাদমান। আজ চট্টগ্রাম বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে শতক হাঁকালেন জয়। তার দুর্দান্ত এই ইনিংসের ওপর ভর করেই সিলেটের বিপক্ষে জয় পায় চট্টগ্রাম।

জাতীয় দলের হয়ে ১৮ টেস্ট খেলা জয় সংক্ষিপ্ত সংস্করণে এই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন। এর আগে ২০ ওভারের ক্রিকেটে ৬৪ ম্যাচ খেলা এই টপ অর্ডার ব্যাটারের সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৮৫। আজ ৬৫তম ম্যাচ খেলতে নেমে করলেন ১১০ রান। ৬৩ বলের ইনিংসটি ৫টি চার ও ৯টি ছয়ের মারে সাজান তিনি।

জয়ের সেঞ্চুরির ওপর ভর করেই৬ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম। জবাব দিতে নেমে মাত্র ১১৫ রানেই গুটিয়ে গেছে সিলেট। ৯৯ রানের বিশাল জয় পেয়েছে চট্টগ্রাম। চলতি এনসিএলে রানের হিসেবে এটিই সবচেয়ে বড় জয়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে