,

শুক্রবার গভীর রাতে হয়ে গেছে বিসিবির নির্বাচন!

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন হবে কিনা সেটা নিয়ে কিন্তু ও কেনো ছিল হাইকোর্টের রায়ের জন্য। আজ রবিবার রায়ে জানানো হলো, বিসিবি নির্বাচন হতে বাধা নেই! আগামীকাল ৬ অক্টোবর তফসিল অনুযায়ী সোনারগাঁ হোটেলে নির্বাচন হবে। কাউন্সিলররা নির্বাচিত হবেন, তারা ডিরেক্টর ঠিক করবেন, আর ডিরেক্টররা প্রেসিডেন্ট নির্বাচন করবেন এমনটাই নিয়ম।

কিন্তু এসব কিছুর আগে পিলে চমকে যাওয়ার মত খবর, রাজধানীর একটি হোটেলে গত শুক্রবার গভীর রাতে অনলাইনে ভোট গ্রহণ হয়ে গেছে। ক্রিকেট বোর্ডের সিংহভাগ ভোটই নাকি কাস্ট হয়ে গেছে! ৬ অক্টোবর শুধু লোক দেখানো নির্বাচন হবে।

ই-মেইলের মাধ্যমে এই ভোট হয়েছে রিপোর্ট এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচন কমিশন তারা বলছে, ই-ব্যালট ভোট।

২৬ জন ভোটার এদিন ভোট দিয়েছেন। লুৎফর রহমান বাদল যিনি লিজেন্ডস অফ রুপগঞ্জের মালিক সেই তিনিও ক্ষুদে বার্তা পান। অবশ্য হোটেলে ভোট দিতে গোপনে চলেও যান। কিন্তু তাকে জানানো হয় আপনি ভোট দিতে পারছেন না। তিনি বের হয়ে এসে জানান, বিশেষ কারণে সরে দাঁড়ালেন ভোট থেকে।

ভোট যেভাবে হয়েছে সেটা চমকপ্রদ। ভোটাররা এই রাতে আগে বুঝে নেন কি করবেন। কোথায় কোথায় টিক দিতে হবে শিখিয়ে দেয়া হয়। একটি গোপন কক্ষে কম্পিউটার ও স্ক্যানার নিয়ে একজন অপেক্ষায় ছিলেন। ব্যালেট ই-মেইলে আসছে। সেটা প্রিন্ট করে বলে দেয়া হয় কোথায় কোথায় ভোট দেবেন। ভোট দেয়া শেষে সেই ফিলআপ করা লিস্ট স্ক্যান করে কমিশনারের মেইলে পাঠানো হয়। ভোট গ্রহণ এভাবে শেষ হয়।

এই রাতে ক্যাটাগরি ২ এর ভোটাররাই ছিলেন বেশি। এখন কারা বিসিবি পরিচালক হচ্ছেন সেটাও নিশ্চিত হয়ে গেছে বলে রিপোর্ট জানাচ্ছে। কাল ভোট শেষে এই নামগুলো মিলিয়ে দেখা যেতে পারে-ফারুক আহমেদ, ইসতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শাহনিয়ান তানিম, মোহাম্মদ মুকছেদুল কামাল, মোহাম্মদ ফয়জুর রহমান ভূঞা, এম নাজমুল ইসলাম, মো. মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে