,

ভারতের অনুরোধে ১২০০ মেট্রিক টন ইলিশ দেওয়া হচ্ছে

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতের অনুরোধে এবার মাত্র ১২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে এবার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং দেশের চাহিদা পূরণ নিশ্চিত করেই রপ্তানি করা হবে।’

আজ শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বুঁড়ির বাঁধ এলাকায় অনুষ্ঠিত ‘জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে’ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে ওই বুঁড়ির বাঁধা এলাকায় মাছের পোনা অবমুক্ত করেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার।

মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘এর আগেও বলেছিলাম, দেশের চাহিদাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী দেশের অনুরোধ থাকায় কিছু পরিমাণ ইলিশ পাঠাতে হচ্ছে। তবে এবারে কম পরিমাণে এবং তুলনামূলক বেশি মূল্যে দেওয়া হয়েছে।’

 

একই সঙ্গে তিনি অবৈধ জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘অভিযান শুধু জেলেদের জন্য নয়। অবৈধ রিং জাল উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে এদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ স্থানীয় কর্মকর্তা, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড