,

সাবেক ডিআইজি নাহিদুল গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবির উচ্চপদস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ করার শর্তে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে তদন্ত সংশ্লিষ্টদের কাছে গ্রেপ্তার নাহিদুল ইসলামকে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ছমির উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে মূল আসামি নাহিদুল ইসলাম। তিনি আগে মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) ছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল