বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

news-image

বিনোদন প্রতিবেদক : প্রখ্যাত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই। আজ শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি নিশ্চিত করেছেন প্রয়াতের স্বামী বংশীবাদক আব্দুল হাকিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। বিবাহিত জীবনে তার স্বামী এবং ৪ সন্তান আছেন।

গত বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

এর আগে আগস্টে ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হলেও বেশ কয়েকদিন আইসিইউতে ভর্তি ছিলেন একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী। সেসময় তার উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় সহযোগিতা প্রত্যাশা করেছিল পরিবার। কিন্তু পরে পারিবারিক দ্বিধা-দ্বন্দ্বের কারণেই সেই সহায়তা আর নেওয়া হয়নি।

২০১৯ সাল থেকে কিডনি ও শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন ফরিদা পারভীন। চলতি মাসের ৩ সেপ্টেম্বর ডায়ালাইসিস করাতে তাকে হাসপাতালে নেওয়া হলে শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়। জরুরিভিত্তিতে তাকে তখন আইসিইউতে নেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গেয়ে সংগীতাঙ্গনে পথচলা শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা পান তিনি। পরে সাধক মোকসেদ আলী শাহর কাছে লালনগীতির তালিম নেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন লালনগীতির জীবন্ত কিংবদন্তি।

২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই শিল্পী। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে তিনি লাভ করেন একুশে পদক।নতুন প্রজন্মকে লালনের গান শেখাতে গড়ে তোলেন ‘অচিন পাখি স্কুল’।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে