,

ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছেন: শিবির সভাপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের বিজয়কে ‘আল্লাহর বিশেষ অনুগ্রহ’ আখ্যা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ অতি মহান। ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছেন।

তিনি লিখেছেন, যে ক্যাম্পাসে এক সময় ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল ‘হত্যাযোগ্য’, আজ সেখানে এই বিজয় পাওয়া মহান রবের পক্ষ থেকে একান্ত অনুগ্রহ।

তিনি ঘোষণা দেন, সারাদেশে কোথাও কোনো আনন্দ মিছিল করা হবে না। কেবল মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করা হবে।

ঢাবির মত জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছেন : শিবির সভাপতি

পোস্টে কেন্দ্রীয় সভাপতি আরও উল্লেখ করেন, কারও প্রতি শিবিরের কোনো অনুযোগ বা বিদ্বেষ নেই। বরং নিজেদের ও সব ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা হবে।

তার ভাষায়, গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো। উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার।

তিনি আশা প্রকাশ করে লেখেন, গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতীক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্প্রীতির এক অনন্য উপমা হয়ে উঠবে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেন হয়ে ওঠে সবার বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল