,

খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। আজ রবিবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বনরুপার অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশরাফ আলী (৬০) ও নেহার বেগম (৪০)। তাদের মধ্যে আশরাফ আলীর গ্রামের বাড়ি শেরপুরে এবং নেহার বেগমের বাড়ি নওগাঁয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন। তিনি বলেন, রবিবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বনরুপার অদূরে কাভারভ্যানের চাপায় সিটি কর্পোরেশনের দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হন।মরদেহগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

দুর্ঘটনার পর কাভারভ্যানটিকে জব্দ এবং এর চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে বলেও জানান এএসআই রুহুল আমিন।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল