সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ভবন ধস, নিহত ১৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে একটি বহুতল ভবন ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আটজন। গতকাল শুক্রবারভবনটি ধসে পড়ে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সময় সকাল ১০টার কিছু পরে করাচির দরিদ্র লিয়ারি এলাকায় পাঁচ তলা ভবন ধসের এ ঘটনাটি ঘটে। এলাকাটি এক সময় দলবদ্ধ সহিংসতায় জর্জরিত ছিল এবং পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক এলাকাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হত।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আরিফ আজিজ বলেন, ভবনটিতে প্রায় ১০০ লোক বাস করত বলে জানা গেছে।

ভবনটির বাসিন্দা শংকর কামহো (৩০) বলেন, প্রায় ২০টি পরিবার ভবনে বাস করছে। ঘটনার সময় তিনি ভবনটিতে ছিলেন না। তিনি ঘটনাস্থল থেকে বলেন, ‘ফোনে আমার স্ত্রী আমাকে ভবনটিতে ফাটল ধরার কথা জানালে, আমি তাকে অবিলম্বে ভবন থেকে বেরিয়ে যেতে বলি।’

শংকর আরও বলেন, আমার স্ত্রী প্রতিবেশীদের এ বিষয়ে সতর্ক করেছিলেন। কিন্তু তখন এক নারী তাকে বলেছিলেন যে, এই ভবনটি কমপক্ষে আরও ১০ বছর টিকে থাকবে। তিনি বলেন, ‘আমার স্ত্রী আমাদের মেয়েকে নিয়ে ভবন থেকে বের হয়ে আসেন। এর প্রায় ২০ মিনিট পর ভবনটি ধসে পড়ে।’

উদ্ধার অভিযানের অংশ হিসেবে থাকা এধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাদ এধি এএফপিকে বলেন, ‘এখনও কমপক্ষে আট থেকে ১০ জন আটকা পড়ে থাকতে পারে। তিনি ভবনটিকে ‘জীর্ণ ভবন’ হিসাবে অভিহিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা