,

সরকার কাঠামোতে মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বর্তমান সরকারের কাঠামো এখনো বিদ্যমান, এটি সময়োপযোগী নয় এবং এতে মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সংস্কার কমিশন কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছে।

আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি কনভেনশন সেন্টারে সুজনের আয়োজনে এক নাগরিক সংলাপে এসব কথা বলেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, জাতীয় সংসদের ৪০০টি আসনের মধ্যে লটারিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের জন্য ১০০টি আসন নির্ধারণ করা হবে। এই আসনে নির্বাচিত নারীরা সাধারণ আসনের সংসদ সদস্যদের মতোই দায়িত্ব ও ভূমিকা পালন করবেন।

ভারতের লোকসভা নির্বাচন ব্যবস্থার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানেও ধাপে ধাপে নারীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়েছে। প্রথম দফায় ১০০টি আসনে, দ্বিতীয় ও তৃতীয় দফায় আরও ১০০টি করে আসনে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, যেখানে পুরুষদের সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করে নির্বাচিত হতে হবে।

বদিউল আলম বলেন, এই প্রস্তাবগুলোর অনেকগুলো বিষয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐকমত্য তৈরি হয়নি। ফলে জাতীয় সনদের বাস্তবায়নে সংস্কার কমিশন মনে করে যে, কিছু মৌলিক সংস্কার এখনই বাস্তবায়ন করতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, জমির উদ্দিন সরকার, রফিউর রাব্বি, সুজন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে