,

ইসরায়েলকে যে শর্ত দিল হিজবুল্লাহ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণের আহ্বানে সাড়া দেবে না লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।গতকাল শুক্রবার হিজবুল্লাহর আল-মানার টিভি চ্যানেলে সম্প্রচারিত এক ভাষণে এ কথা বলেন মহাসচিব নাইম কাসেম।

নাইম কাসেম বলেন, ‘যারা প্রতিরোধ গোষ্ঠীর (হিজবুল্লাহ) অস্ত্র সমর্পণের দাবি করে, তাদের কাছে প্রথমে আগ্রাসন প্রত্যাহারের দাবি করুন। দখলদারিত্বের সমালোচনা না করে কেবল যারা প্রতিরোধ করে তাদের অস্ত্র ত্যাগ করার দাবি করা অযৌক্তিক।’ তিনি বলেন, ‘যারা আত্মসমর্পণের প্রস্তাব গ্রহণ করে তাদের সেই সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হবে, তবে আমরা কখনই তা গ্রহণ করব না।’

কাসেম আরও বলেন, ‘মাতৃভূমি রক্ষার জন্য কারও অনুমতির প্রয়োজন হয় না, এবং যখন প্রতিরক্ষার জন্য একটি গুরুতর এবং কার্যকর বিকল্প প্রস্তাব করা হয়, তখন আমরা সমস্ত বিবরণ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। ’

এর আগে গত ১৯ জুন বৈরুত সফরকালে সিরিয়ায় নিযুক্ত মার্কিন প্রেসিডেন্টের দূত থমাস ব্যারাক লেবাননের কর্মকর্তাদের কাছে পেশ করা একটি প্রস্তাবের খসড়া প্রতিক্রিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছে লেবানন। গত বুধবার লেবাননের একজন কর্মকর্তা আনাদোলুকে বলেন, ‘ব্যারাকের প্রস্তাবটি তিনটি প্রধান বিষয়কে ঘিরে আবর্তিত হয়েছে – প্রথমটি হলো লেবাননের রাষ্ট্র কর্তৃক অস্ত্রের একচেটিয়া অধিকার।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, প্রস্তাবটিতে আর্থিক ও অর্থনৈতিক সংস্কার, সীমান্ত নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ, শুল্ক বৃদ্ধি এবং ক্রসিং এবং জনসাধারণের সুযোগ-সুবিধাগুলোতে পদ্ধতি কঠোর করারও আহ্বান জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল