,

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে ইইউর স্বস্তি: আমীর খসরু

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আগামী দিনে বিএনপির চিন্তা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন হবে, এতে ইউরোপীয় ইউনিয়নের স্বস্তি আছে। আগামী দিনে সংসদকে সহযোগিতা করতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন এবং প্রত্যাশা করে স্বচ্ছভাবে পার্লামেন্ট চলমান থাকে।’

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বেলা ১১টায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার গুলশান কার্যালয়ে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত।

আমীর খসরু জানান, ‘বৈঠকে শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে অনুদান-ঋণের বাইরে গিয়ে উন্নয়নের অংশীদার হতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

তিনি বলেন, ‘বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন একমত পোষণ করেছে এবং এর জন্য ফান্ডিং করতে চায়।’

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান