,

৭৫ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : গল টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে দ্রুত শ্রীলংকার ২ উইকেট ফিরিয়ে বড় লিডের স্বপ্ন ছিল বাংলাদেশের। তবে কামিন্দু মেন্ডিস ও মিলান রত্মায়েকের ৯৪ রানের জুটিতে লিডের পথেই ছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় সেশনে নাঈম হাসানের চমকে ৪৮৫ রানেই অলআউট হয় শ্রীলংকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬০ রানের মধ্যে ২ উইকেট হারায় বাংলাদেশও। ৬৫ রানে দ্বিতীয় সেশন শেষ করায় লিড দাঁড়িয়েছে ৭০ রানের।

নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেঞ্চুরি পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। নব্বইয়ের ঘরে আউট হয়েছে লিটন দাস। জবাবে শ্রীলংকার হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৮৭ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ রান আসে কামিন্দু মেন্ডিসের ব্যাটে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার নাঈম হাসান। প্রথম ইনিংসে ৪৩.২ ওভার বোলিং করে ১২১ রানে ৫ উইকেট তুলে নেন তিনি। টেস্টে এ নিয়ে চতুর্থবারের মতো ৫ উইকেট পেলেন এই অফ স্পিনার। আগের তিনবার পেয়েছেন দেশের মাটিতে। এবার বিদেশের মাটিতে প্রথমবার বোলিং করেই পেলেন ৫ উইকেট।

 

—৫ উইকেট পেয়েছেন নাঈম। ছবি: সংগৃহীত

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতোই ব্যর্থ এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া এই ব্যাটার আজ ফেরেন ২০ বলে ৪ রান করে। তবে আগের ম্যাচে ব্যর্থ ওপেনার সাদমান ইসলাম ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকেন। ৬৭ বলে ৪৪ রানে অপরাজিত আছেন তিনি। আরেক পাশে মুমিনুল হক মাটি কামড়ে পড়ে থেকেও নিজেকে বাঁচাতে পারেননি। সুইপ শট খেলতে গিয়ে ৪০ বলে ১৪ রান করে ফেরেন তিনি। সাদমানের সঙ্গে উইকেটে আছেন অধিনায়ক শান্ত।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই