,

ইরান-ইসরায়েল সংঘাতে এবার হামলার হুঁশিয়ারি হিজবুল্লাহর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে সামনে আসতে শুরু করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠ হিজবুল্লাহ।গতকাল বৃহস্পতিবার হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বলেন, ‘ইরানকে লক্ষ্য করে ইসরায়েল-আমেরিকার বর্বর আগ্রাসনের’ জবাবে গোষ্ঠীটি তাদের পছন্দ অনুযায়ী যেকোনোভাবে প্রতিক্রিয়া জানাবে।

আজ শুক্রবার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন,‘যারা ইসরায়েলকে হুমকি দেয়, সেই সন্ত্রাসীদের প্রতি আমাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে।’

এর আগে ইরানের সঙ্গে সঙ্গে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাতে শুরু করে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিও। গত ১৫ জুন গোষ্ঠীটি জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বোমা হামলার পর ইরান পাল্টা হিসাবে ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা মধ্য ইসরায়েলে ‘দেশটির সংবেদনশীল লক্ষ্যবস্তু’ লক্ষ্য করে সামরিক হামলা পরিচালনা করে।

গত ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবেই হুতিরা ইসরায়েল এবং ইসরায়েল-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে। পরবর্তীতে সক্রিয়ভাবে যুক্ত হয় হিজবুল্লাহও। ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় অসংখ্য হামলা চালিয়েছে ইসরায়েলও, যার মধ্যে রয়েছে সানার বন্দর এবং বিমানবন্দর। হিজবুল্লাহর সঙ্গেও লেবানেন যুদ্ধ চালিয়ে যায় ইসরায়েল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট