,

আন্দোলনকারী-সাংবাদিকদের মাঝে ফগিং মেশিন চালিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন ইশরাকের

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগরভবনে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তাকে মেয়র করার দাবিতে আন্দোলনকারীদের ও সাংবাদিকদের মাঝে ফগিং মেশিন চালিয়ে আজ বুধবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে ডিএসসিসি নগরভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মচারীরা। এ ছাড়া ‘ঢাকাবাসী’র ব্যানারে নগরভবনে একত্রিত হয়েছেন ইশরাকের অনুসারীরা।

আজ দুপুর ১টার দিকে নগরভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। এরপর তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্য শেষ করে ফগিং মেশিন চালিয়ে করেন মশক নিধন কার্যক্রমের উদ্বোধন। তখন সেখানে আন্দোলনকারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের মাঝেই ফগিং মেশিন চালান ইশরাক। ধোয়ার কারণে অনেককেই এ সময় নাকে-মুখে হাত দিতে দেখা যায়।

মশক নিধন কার্যক্রম উদ্বোধনের আগে দেওয়া বক্তব্যে ইশরাক হোসেন বলেন, ‘আমাদের আন্দোলন চলমান থাকলেও নাগরিক জরুরি সেবাগুলোও আমাদের তত্ত্বাবধানে চলমান আছে। আমরা চাই কোনোভাবেই যেন নাগরিক দুর্ভোগ না হয়। সামনে ডেঙ্গুর মৌসুম আসছে, ফলে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করতে আমরা আজ এই কার্যক্রম উদ্বোধন করছি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট