,

মেহেদী রাঙা হাতে আদালতে হাস্যোজ্জ্বল তুরিন আফরোজ

news-image

আদালত প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে একটি নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে কপালে কালো টিপ ও হাতে মেহেদি আঁকা অবস্থায় কাঠগড়ায় দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থী হত্যা মামলায় তুরিন আফরোজকে আজ বুধবার গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

শুনানিকালে আদালতের কাঠগড়ায় তোলার পর তিনি হাস্যোজ্জ্বল চিলেন। এ সময় তার বাম হাতে দেখা গেছে মেহেদির নকশা এবং কপলে কালো টিপ। সকাল ১০টা ২০ মিনিটে তুরিন আফরোজকে মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কাঠগড়ায় তোলা হয়। মামলার শুনানির সময়েও তার মুখে হাসি দেখা গেছে।

গ্রেপ্তার দেখানো মামলার অভিযোগে বলা হয়েছিল, ১২ বছর বয়সী আরাফাত হুসাইন ঢাকার উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের জামিয়া রওযাতুল উলুম মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়ত। সরকার পতনের দিন গত ৫ অগাস্টে সকাল ৮টা থেকে হুসাইন ওই এলাকয় সরকার পতনের আন্দোলনে যোগ দেয়।

এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয় হুসাইন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মো. হাসান আলী উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

গত ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়। তার পরদিনই এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তাকে ৪ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

এরপর গত ২১ এপ্রিল মিরপুরের গোল চত্বর এলাকায় আন্দোলনের মধ্যে গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহতের মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর দুইদিন পর গত ২৩ এপ্রিল উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধ আইনের এক মামলায় তাকে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর থেকে কারাগারে আছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট