সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাজমুলের ব্যাটিং পজিশন নিয়ে রহস্য

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাংলাদেশ স্কোয়াডে স্বীকৃত ওপেনার মাত্র দুজন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—ব্যাকআপ ওপেনার কে হবেন? দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নাম তাই আলোচনায়। আগেও তিনি ওপেন করেছেন—২টি টেস্ট, ১টি ওয়ানডে ও ৯টি টি–টোয়েন্টিতে ওপেনার হিসেবে মাঠে নেমেছেন।

তবে আগামীকাল গলে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তিনিই ওপেন করবেন কি না—সে প্রশ্নে রহস্য জিইয়ে রাখলেন শান্ত। আজ রবিবার গলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার ব্যাটিংটা আসলে কোন পজিশনে হবে, সেটা কালই জানানো ভালো। কারণ, আমি চাই না প্রতিপক্ষ আগেভাগে সেটা জেনে যাক। আমাদের চূড়ান্ত কম্বিনেশন এখনও নির্ধারণ হয়নি, সেটা কাল জানানো হবে।’

দলীয় পরিকল্পনায় বড় পরিবর্তন এনে দিতে পারে মেহেদী হাসান মিরাজের শারীরিক অবস্থা। শ্রীলংকায় পৌঁছেই জ্বরে আক্রান্ত হন তিনি এবং রবিবার অনুশীলনেও অংশ নিতে পারেননি। ব্যাট ও বল হাতে কার্যকর মিরাজের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় ব্যাটিং-বোলিং ভারসাম্য নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট।

শান্ত বললেন, ‘মিরাজের শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি, তবে উন্নতির দিকে। ওর থাকা না থাকার ওপর অনেক কিছু নির্ভর করছে। যদি ও ফিট থাকে, তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারব।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রে বাংলাদেশ ৪টি জয় পেলেও এবার নতুন চক্র শুরুর আগে জিম্বাবুয়ের বিপক্ষে হারের স্মৃতি টাটকা। তবে শান্ত মনে করিয়ে দিলেন সেই সিরিজেই পাওয়া ঘুরে দাঁড়ানোর ম্যাচটির কথা।

তিনি বলেন, ‘জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে আমরা প্রথম ম্যাচটা হারলেও দ্বিতীয়টিতে ভালোভাবে কামব্যাক করেছিলাম। ওটাই আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। আমি মনে করি, অতীত ভুলে সামনে তাকানোই এখন গুরুত্বপূর্ণ।’

শ্রীলংকার বিপক্ষে রেকর্ড যতই খারাপ হোক, আশাবাদী শান্ত। টেস্টে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সাফল্য নগণ্য—২৬ ম্যাচে মাত্র একটি জয়। তবে সেটা এসেছে ঐতিহাসিক শততম টেস্টেই। তাই আত্মবিশ্বাসের ঘাটতি নেই দলের।

‘শ্রীলংকা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। তবে এই কন্ডিশনে আমাদের অনেক ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা আছে। যদি সেসব কাজে লাগাতে পারি, তাহলে ভালো কিছুই হবে। বিশেষ করে ব্যাটারদের বড় দায়িত্ব নিতে হবে।’-যোগ করেন শান্ত।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার