সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে সীমান্ত পথ বন্ধ করল পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক :’ ইসরায়েলের সঙ্গে ব্যাপক উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে সব সীমান্ত পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার ইরানের সীমান্তঘেঁষা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তা কাদির বখশ পিরকানি বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেন।

বখশ পিরকানি বলেন, ইরানের সঙ্গে তাদের প্রদেশের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।

পাকিস্তানের চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম জানান, সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ বন্ধ থাকলেও বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। পাকিস্তানি নাগরিকরাও ইরান থেকে ফিরতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা