,

টিউলিপকে তলব, ৫ ঠিকানায় গেল চিঠি

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ২২ জুন ফের তলব করে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ঢাকার ৫ ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়েছে। এদিকে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক।

রাজধানীর গুলশানের ২ এর ১১ রোডে অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের মামলায় গেল মে মাসে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলব করে চিঠি দেয় দুদক। তবে সংস্থাটির দাবি, টিউলিপ সিদ্দিক চিঠি পাচ্ছেন না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করছেন।

রোববার (১৫ জুন) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, এমন প্রেক্ষাপটে রাজধানীতে টিউলিপের ৫টি ঠিকানায় ২২ জুন তলব করে চিঠি পাঠিয়েছে দুদক। সংশ্লিষ্ট থানা, রেজিস্ট্রি ডাকযোগে এবং সরাসরি দুদক কর্মকর্তারা এসব ঠিকানায় চিঠি প্রকাশ্য স্থানে রাখবে।

দুদক মহাপরিচালক আরও জানান, বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। অনুসন্ধানে নাসের রহমানের সম্পদ জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতেও চিঠিতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড