সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকেও জড়াতে চায় ইসরায়েল

news-image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকানদের সমর্থন চাইছেন। এক ভিডিওবার্তায় তিনি ইংরেজিতে এই সমর্থন কামনা করে বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় লড়াই করছে। খবর বিবিসির।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ও ২৫০ বছর ধরে স্বাধীনতা অক্ষুণ্ন রাখা মার্কিন সেনাবাহিনী ও জনগণকে শ্রদ্ধা জানান তিনি। নেতানিয়াহু আমেরিকাকে উদ্দেশ্য করে বলেন, আমাদের শত্রু তোমাদেরও শত্রু। আজ বা কাল- ওরা সবাইকে হুমকিতে ফেলবে।

প্রমাণ উল্লেখ না করেই তিনি দাবি করেছিলেন, যদি ইসরায়েল পদক্ষেপ না নিত, তাহলে ইরান তাদের প্রক্সি গ্রুপ যেমন হিজবুল্লাহ ও হামাসকে পারমাণবিক অস্ত্র দিতে পারত।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন জনগণ এবং বিশ্বের আরও অনেকের সমর্থন নিয়ে ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যে হামলা হয়েছে, এর সাথে ওয়াশিংটনের কোনো সম্পর্ক নেই। রোববার সকালে নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আজ রাতে যে হামলা হয়েছে, এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিন্দুমাত্র সম্পর্ক নেই।’

ট্রাম্প আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ইরান যদি যে কোনো উপায়ে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে মার্কিন সেনাবাহিনী সম্পূর্ণ শক্তিতে ও অল্প সময়ের মধ্যেই পাল্টা আঘাত হানবে।’

তবে তিনি আশাবাদও প্রকাশ করে বলেন, চাইলে অল্প সময়ের মধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে সমঝোতা হতে পারে। তিনি বলেন, আমরা চাইলে সহজেই এই রক্তক্ষয় বন্ধ করার সমাধান দিতে পারি।

এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পারমাণবিক সমঝোতায় পৌঁছাতে ৬০ দিনের আলটিমেটাম দিয়েছিলেন। যদি সমঝোতা না হয় তাহলে পরিণতি ভালো হতে পারবে না বলেও তিনি হুঁশিয়ার করেছিলেন।

ইরানে হামলা শুরু হওয়ার পর তিনি বলেছিলেন, ‘আমি ওনাদের ৬০ দিনের আলটিমেটাম দিয়েছিলাম, আজ হচ্ছে সেই আলটিমেটামের ৬১তম দিন।’

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার