সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরানে নতুন করে বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান ইসরায়েলের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাতভর হামলা-পাল্টা হামলার পর ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, টানা তৃতীয় দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলে। রোববার ইরানের রাজধানীতে নতুন করে বিস্ফারণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম খবর অনলাইন ও হাম মিহানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী তেহরানের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও সচল করা হয়েছে। নতুন হামলা মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী এই পদক্ষেপ গ্রহণ করেছে।

দেশটির আরেক সংবাদমাধ্যম দৈনিক শারঘ তেহরানে বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে তেহরানের পূর্বাঞ্চলে বিশাল ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়।

এদিকে ইরানের সামরিক স্থাপনার আশপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে এ আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

এক্সে দেওয়া পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ‌‌‘‘যে সকল ব্যক্তি… (ইরানের) সামরিক অস্ত্র উৎপাদন কারখানা অথবা এতে সহায়তাকারী প্রতিষ্ঠান অথবা এসব প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় অবস্থান করছেন; তাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়া উচিৎ।’’

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই সব এলাকায় ইরানিদের ফিরে না আসারও আহ্বান জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, ওই সব স্থাপনার আশপাশে অবস্থান করা হলে, তা সাধারণ ইরানিদের জীবনকে ‘‘ঝুঁকির মধ্যে ফেলবে।’’ সূত্র: এএফপি, বিবিসি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা