,

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় কয়েক দিনের তীব্র গরমের পর অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। শনিবার (১৪ জুন) ভোর থেকে বাড়তি তাপমাত্রার দাপট থাকলেও দিনের অর্ধেক সময়জুড়েই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এরপর দুপুর দেড়টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় হালকা বৃষ্টি। হঠাৎ নেমে আসা এ বৃষ্টি ঢাকার বাসিন্দাদের মধ্যে এনে দেয় খানিকটা প্রশান্তি।

রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বাড্ডা, মালিবাগ, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সকাল ৭টার বুলেটিনে জানানো হয়েছিল, ঢাকায় দিনভর আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে এর ব্যতিক্রম ঘটেছে দুপুরের পরপরই।

আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। কিন্তু দুপুরের পর বৃষ্টির কারণে বাতাসের গতিপথ ও গতি উভয়ই কিছুটা পরিবর্তন হয়েছে। হালকা দমকা হাওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, বাড্ডা, মালিবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মেলে।

বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে আসায় তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে থাকা নগরবাসীর মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের