,

দেশের গন্তব্য কোন দিকে যাচ্ছে, প্রশ্ন আব্বাসীর

news-image

মতলব প্রতিনিধি : ড. এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র বানাবেন না। কেন এই মানবিক করিডোর? দেশের গন্তব্য তাহলে কোন দিকে যাচ্ছে?

আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধন অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারী অধিকার সংস্কার কমিশনের বিষয়ে এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, ‘নারী অধিকার সংস্কার কমিশনের প্রতিবেদন মোটেও মেনে নেওয়া যায় না। নারী পুরুষের অধিকার কখনো সমান হতে পারেনা। কুরআন সুন্নাহর আলোকেই নারী ও পুরুষের অধিকার নিশ্চিৎ করা হোক।’

দেশকে দুর্নীতি মুক্ত করার আহ্বান জানিয়ে আব্বাসী বলেন, ‘দেশ থেকে দুর্নীতি কি চলে গেছে? না যায়নি। দেশকে দুর্নীতি মুক্ত করতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। কেননা, ড. ইউনুসের কাছে আলাদিনের চেরাগ নাই। তাই এ কাজে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, ‘তিন শ্রেণির মানুষ ইসলামকে ধ্বংস করার পথে নিয়ে যাচ্ছে। তারা হলেন- যারা ইসরায়েলিদের সঙ্গে সম্পর্ক রাখে, হিজবুত তাওহীদ ও ইছালে ইসলাম। এদের থেকে সবাই দূরে থাকবেন। এদের সঙ্গে মিশে নিজের ইমান হারাবেন না।’

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রনী পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বেশ কয়েক সহস্ত্রাধিক ভক্ত সমর্থকরা উপস্থিত থেকে দোয়ায় অংশগ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই