,

শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে: হাসনাত আব্দুল্লাহ

news-image

অনলাইন ডেস্ক : শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। আজ শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ কথা লেখেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘যে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিলো, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে। শুধু সময়ের অপেক্ষা। আমাদের জুলাইয়ের সকল শক্তির ঐক্যবদ্ধ লড়াই চলবে।’

উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। সেখানে হাজার হাজার ছাত্র-জনতা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত শাহবাগ মোড় না ছাড়ার ঘোষণা দিয়েছে ছাত্র-জনতা।

আজ বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমাবেশ থেকে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ।এরপর হাজার হাজার জনতা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এরপর থেকে শাহবাগ মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে, আজ দুপুর পৌনে ৩টার পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশটি শুরু হয়। সমাবেশে এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে দেখা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে এনসিপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। আজ সকাল সাড়ে ৯টার দিকেও এনসিপির নেতাকর্মীদের যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ শুক্রবার বাদ জুমা মিন্টু রোডের পানির ফোয়ারার সামনে বড় জমায়েতের ঘোষণা দিয়েছিলেন। যমুনার পাশে চলমান বিক্ষোভ কর্মসূচিতে তিনি দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট