,

বলিউড নিয়েই খুশি কারিনা

news-image

বিনোদন ডেস্ক : এটা বললে বাড়াবাড়ি হবে না, অনেক বলিউড অভিনয়শিল্পীর হলিউডে কাজ করার একটা সুপ্ত ইচ্ছা মনের কোণে থাকে। একাধিক বিটাউন নায়িকা হলিউডে নিজের ভাগ্য পরীক্ষাও করেছেন। তালিকায় আছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, হুমা কুরেশির মতো অভিনেত্রী। তবে কারিনা কাপুর খানের এ রকম কোনো ইচ্ছা যে নেই, তা তাঁর কথায় স্পষ্ট। সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট (ওয়েভস) সামিট ২০২৫-এর আসরে হলিউডে অভিনয় করা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন এই বলিউড অভিনেত্রী।

১ মে থেকে মুম্বাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে উদ্‌যাপিত হচ্ছে এই সামিট। চার দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একই মঞ্চে উপস্থিত ছিলেন কারিনা কাপুর খান ও চিত্রনির্মাতা করণ জোহর। কারিনা খোলাখুলিভাবে বলেন যে বলিউডে কাজ করেই তিনি দারুণ খুশি।

জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এও বলিউড অভিনেতাদের হলিউডে কাজ করা নিয়ে কারিনাকে একটা প্রশ্ন করেছিলেন করণ। কারিনা তখন বলেছিলেন, ‘সবার যেন হলিউডে যাওয়ার হিড়িক শুরু হয়েছে।’

হলিউডে কাজ করা নিয়ে কারিনার কী পরিকল্পনা, করণ তা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমি তো এখানেই আছি। আর কোনো কিছুর পেছনে ধাওয়া করে তা হাসিল করা আমার স্বভাবে নেই। যদি সেটা ঘটার থাকে, তাহলে সেটা ঘটবেই। আর আমি আমার ভারতীয় ছবি এবং অভিনয় নিয়ে বেশ সুখে আছি। হিন্দি ছবির গানের সঙ্গে নাচতে আমার দারুণ মজা লাগে। হিন্দিতে সংলাপ বলতেই আমি সুখ পাই।’

কারিনা এ আসরেই তাঁর সুপারহিট ছবি ‘জব উই মেট’-এর জনপ্রিয় সংলাপ ‘ম্যায় আপনি ফেবারিট হুঁ’ নিয়ে কথা বলেছিলেন। তাঁর ভাষ্যে, ‘বাক্যটি প্রত্যেক নারীকেই নিজেকে ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেয়। বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, প্রত্যেক মেয়ের, প্রত্যেক নারীর সব সময় বলা উচিত, “আমিই আমার প্রিয়।” আমার মনে হয়, এটা সবচেয়ে ভালো কথা।’

বড় পর্দায় ‘সিংহাম এগেইন’ ছবিতে কারিনাকে শেষ দেখা গেছে। এখন তিনি তাঁর আগামী ছবি ‘দায়রা’ নিয়ে আলোচনায় উঠে আসছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড