,

সরকার নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে: ডা. জাহিদ

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘সরকার নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে, অথচ জনগণ আর অপেক্ষা করতে রাজি নয়। অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার, আত্মমর্যাদা, দেশে-বিদেশের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. এ ডেজ এম জাহিদ হোসেন বলেন, ‘প্রায় এক কোটি প্রবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত, তাদের মতামতকে গুরুত্ব দিয়ে নির্বাচনকালীন রূপরেখা প্রকাশ করা উচিত।’

বিএনপি নেতাকর্মীদের গুম, খুন ও নিপীড়নের কথা তুলে ধরে দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘যতটা নির্যাতন বিএনপির নেতারা সহ্য করেছেন, তাতে তাদের প্রতি সম্মান জানানো আমাদের দায়িত্ব।’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক অগ্রগতির পথে তার অবদান অবিস্মরণীয়।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট