,

আওয়ামী লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে ঢাকা মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ঢাকা মার্চের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।’

তিনি লেখেন, ‘দেশের সার্বভৌমত্ববিরোধী, স্বাধীনতাবিরোধী, জুলাইবিরোধী, গণতন্ত্রবিরোধী, ইসলামবিরোধী, নারীবিরোধী, মানবতাবিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থি সকল শক্তি ঐক্যবদ্ধ হই।’

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ‘মার্চ ফর ঢাকা’ কর্মসূচিতেই পতন হয়েছিল আওয়ামী লীগ সরকারের।

উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। সেখানে হাজার হাজার ছাত্র-জনতা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত শাহবাগ মোড় না ছাড়ার ঘোষণা দিয়েছে ছাত্র-জনতা।

আজ বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমাবেশ থেকে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ।এরপর হাজার হাজার জনতা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এরপর থেকে শাহবাগ মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে, আজ দুপুর পৌনে ৩টার পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশটি শুরু হয়। সমাবেশে এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে দেখা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে এনসিপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। আজ সকাল সাড়ে ৯টার দিকেও এনসিপির নেতাকর্মীদের যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ শুক্রবার বাদ জুমা মিন্টু রোডের পানির ফোয়ারার সামনে বড় জমায়েতের ঘোষণা দিয়েছিলেন। যমুনার পাশে চলমান বিক্ষোভ কর্মসূচিতে তিনি দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড