,

আ. লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশের ডাক এনসিপির

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আজ শুক্রবার জুমার নামাজ শেষে এই সমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

আওয়ামী লীগ নেতাদের বিচার ও দলটি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এনসিপির অবস্থান কর্মসূচি আজ শুক্রবারও চলছে। অবস্থান কর্মসূচি থেকে এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন হাসনাত।

হাসনাত বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে রক্তের দাগ লেগে আছে। আওয়ামীলীগকে যারা রাজনৈতিক দল বলবে তারা বাংলাদেশি নয়। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ কেউ ঘরে ফিরে যাব না। আজকে আওয়ামী লীগের ফয়সালা হবে রাজপথে।’

হাসনাত বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের নিষিদ্ধ না করা হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।’

পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত লিখেছেন, ‘বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে। এতে অংশ নেবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার।’

গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলবে বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট