,

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট, আ. লীগ নেতা গ্রেপ্তার

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিভ্রান্তিমূলক একটি ছবি ও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার ডাসার উপজেলার ভূরঘাটা এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেন সরদার (৫৫) ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহতেশামুল ইসলাম। তিনি জানান, ফেসবুকে প্রধান উপদেষ্টাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক পোস্ট শেয়ারের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও গোপন সূত্রে জানা গেছে, সম্প্রতি ‘আওয়ামী লীগ মিডিয়া’ নামে একটি ফেসবুক পেজ থেকে একটি বিভ্রান্তিকর ছবি পোস্ট করা হয়েছে। যে ছবিতে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করছেন।

এমন মিথ্যা, বিভ্রান্তিমূলক ও অপমানজনক ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে শেয়ার করেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের দেলোয়ার।এ সময় পোস্টটি মুহুর্তের মধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।পরে এ বিষয়টি প্রশাসনের নজরে আসলে ডাসার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক নিয়মিত মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট