,

রিয়াল শিবিরে জোড়া ধাক্কা

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের চলমান আসর থেকে রিয়াল মাদ্রিদ বিদায় নেওয়ায় সমর্থকদের মন ভাঙে। তবে লা লিগা ও কোপা দেল রের ট্রফি জয়ের এখনও আশা রয়েছে গ্যালাকটিকোদের। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে কোপার ফাইনালের আগে দলটির শিবিরে জোড়া দুঃসংবাদ।

রিয়ালের বড় দুই তারকা ডেভিড আলাবা ও এদুয়ার্দো কামাভিঙ্গা ইনজুরিতে পড়েছেন! লা লিগায় গতকাল রাতে গেতাফের বিপক্ষে রিয়ালের ১-০ গোলে জয়ের ম্যাচে চোটে পড়েছেন আলাবা ও কামাভিঙ্গা।

ফলে আগামী শনিবার রাতে কোপা দেল রে ফাইনালে তাদের মাঠের বাইরে থাকার সম্ভাবনাই বেশি। ম্যাচটি একে তো ফাইনাল, তারওপর প্রতিপক্ষ দলের নাম বার্সেলোনা, যাদের বিপক্ষে এ মৌসুমে দুটি ম্যাচেই হেরেছে রিয়াল। আলাবা ও কামাভিঙ্গার চোট তাই মাদ্রিদের জন্য দুশ্চিন্তার বড় কারণ।

ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আগামীকাল (আজ) কী হয় আমরা দেখব। আমার মনে হয় দুজনেই মাংসপেশির ব্যথায় ভুগছে। শনিবার খেলাটা তাই তাদের জন্য অবশ্যই কঠিন হবে।’

এদিন রিয়ালের একাদশের হয়ে মাঠে নামা আলাবাকে ৪৫ মিনিটে মাঠ থেকে তুলে নেন আনচেলত্তি। বাঁ পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন এই অস্ট্রিয়ান সেন্টারব্যাক। তার বদলি হিসেবে নামা কামাভিঙ্গা ৮৫ মিনিটে হেতাফে মিডফিল্ডার লুইস মিলার চ্যালেঞ্জের সামনে পড়ে কুঁচকিতে চোট পান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট