,

কিয়েভে রাশিয়ার হামলা, নিহত ৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো বলেছেন, শহরের বিভিন্ন স্থানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারে বলেও আশঙ্কা করছেন মেয়র। অন্যদিকে রাশিয়ার উত্তর-পূর্ব শহর খারকিভেও হামলায় দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির বিরুদ্ধে শান্তি আলোচনা নস্যাৎ করার অভিযোগ এনেছেন। আলোচনা পণ্ড হওয়ার পর এই হামলা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছেন যুদ্ধ সমাপ্তি ঘটাতে একটি চুক্তি বাস্তবায়নের ‘খুব কাছাকাছি’ ছিল, কিন্তু ভলোদিমির জেলেনস্কি মার্কিন শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানানোয় এই সংঘাত আরও ‘দীর্ঘায়িত’ হওয়া ছাড়া আর কিছুই হয়নি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট