,

ঝটিকা মিছিল বিরোধী অভিযানে গ্রেপ্তার আরও ১১

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।গতকাল বুধবার রাতের বিভিন্ন সময়ে রাজধানীর পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বংশাল থানা ৩৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ সভাপতি আসাদুল্লাহ শিপলু (৪৫), ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি শাকিল আহমেদ (৫৬), ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান হাবিব (৪৫), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সম্পাদক আসলাম চৌধুরী ইমন (২৪), যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান (৫৫), ঝালকাঠি জেলার নলছিটি থানার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন (৫৪), সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন শেখ (৬২), উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৫৫), বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদ হোসেন (৫২), শেরেবাংলা নগর থানার ৯৯নং ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম (রানা) ও মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল (৪৫)।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে মোবাশ্বের রহমানকে এবং দিবাগত রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে শান্তিনগর এলাকা হতে মো. আজাদ হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম।

সূত্র আরও জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে উত্তরা ১৪নং সেক্টর হতে মো. বাবুলকে এবং রাত আনুমানিক ২টায় মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে মো. শাহজালালকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার ক্রাইম বিভাগের পৃথক টিম। অন্যদিকে একই দিন রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে শেওড়াপাড়া এলাকা হতে মো. রেজাউল করিমকে (রানা) গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।

এ ছাড়া বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে ভাষানটেক এলাকায় অভিযান পরিচালনা করে মো. কামাল হোসেন শেখকে গ্রেপ্তার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম। আর বংশাল এলাকা থেকে আসাদুল্লাহ শিপলুকে এবং মতিঝিল এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের পৃথক টিম।

একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টায় মো. রুহুল আমীনকে লালবাগ এলাকা হতে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগ। অন্যদিকে বুধবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগ। একই সময় পৃথক এক অভিযানে বাড্ডা এলাকা থেকে আসলাম চৌধুরী ইমনকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিবি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড