,

ঈদের প্রথম দিনে কোন সিনেমা কত আয় করল?

news-image

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানেই ধনী গরিব ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেয়ার উজ্জলতম একটি খুশির দিন। বছর ঘুরে আবার এসেছে ঈদ। চারদিকে শুরু হয়েছে খুশি আর আনন্দের বন্যা। ঘরে ঘরে শুরু হয়েছে ঈদ উৎসব পালনের মহাপ্রস্তুতি, তোড়জোড়। হাটে, মাঠে, ঘাটে ঈদের খুশিই এখন রঙ ছড়াচ্ছে।

ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনের লেগেছে আনন্দের ছোঁয়া। দেশের প্রেক্ষাগৃহে প্রতি বছর দুই ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিড়িক পড়ে যায়। বছরের অন্য সময়ের তুলনায় ঈদে তুলনামূলক দর্শকদের আনাগোনা বেড়ে যায়। এবারের ঈদে মুক্তির মুক্তি পেয়েছে ৬টি ছবি। ছবিগুলো হলো- ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’।

এদিকে চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালেদ ঢাকা পোস্টকে বলেন, ‘ঈদের দিন মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা সিনেমা গুলো প্রায় ৬০ লাখ টাকা আয় করেছে। এর মাঝে ৩৭ টি শো হাউজফুল ছিল, অকুপেন্সিও বেশ ভালো। সবগুলো মিলিয়ে রেকর্ড আয় করলেও একক ভাবে কোন সিনেমা রেকর্ড করতে পারেনি।’

প্রথমদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সবগুলো সিনেমাকে ছাড়িয়ে গিয়ে তালিকায় প্রথমে রয়েছে মেগাস্টার শাকির খানের ‘বরবাদ’ যার আয় হয়েছে ২৮ লাখ টাকা। এ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

খালেদের দেওয়া তথ্যমতে, আয়ের তালিকায় ২য় স্থানে রয়েছে অভিনেতা আফরান নিশো ‘দাগি’। যার আয় হয়েছে ১৮ লাখ টাকা। এ সিনেমাতে নিশোর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল।

এদিকে অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের ‘চক্কর ৩০২’ সিনেমাটি প্রথমদিনে আয় করেছে সাড়ে ৬ লাখ টাকা। এর মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

পাশাপাশি সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমাটি আয় করেছে সাড়ে ৪ লাখ টাকার বেশি। সিয়াম আহমেদের লুক এবং গানের জনপ্রিয়তা ইতিমধ্যে দর্শকমহলে আলোচনায় এসেছে।

শাকিব খান অভিনীত আরেকটি ছবি ‘অন্তরাত্মা’ এবার আলোর মুখ দেখেনি প্রথমদিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ টাকা। তালিকার শেষে রয়েছে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বিন ৩’।

যা প্রথম দিনে আয় করেছে ৯৪ হাজার টাকা। ভৌতিক গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। তবে প্রযোজক কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এখনও এ বিষয়ে কিছু বলেননি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট