,

রোহিঙ্গাদের জন্য ১৭ হাজার টন খাদ্যসহায়তা যুক্তরাষ্ট্রের

news-image

কূটনৈতিক প্রতিবেদক : মায়ানমার সরকারের গণহত্যা ও নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য ১৭ হাজার মেট্রিক টন খাদ্যসহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৭ হাজার মেট্রিক টন খাদ্যসহায়তা ইতিমধ্যে চট্টগ্রামে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত এই খাদ্য বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তার অংশ হিসেবে সরবরাহ করা হবে।

দূতাবাস আরও বলে, ‘রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অবদান ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো নিশ্চিত করার জন্য আমরা অন্য দাতা ও আন্তর্জাতিক অংশীদারদের পদক্ষেপ নিতে এবং রোহিঙ্গাদের বোঝা ভাগাভাগি করে নেওয়ার জন্য অতিরিক্ত সরবরাহ দিতে উৎসাহিত করি।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট