,

ফাঁকা ঢাকায় বাড়ছে সবজির দাম!

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকা এখন একরকম ফাঁকা। চলার পথে নেই মানুষের চিরচেনা জটলা। সড়কে নেই যানজট। নগরবাসীদের অনেকেই এসময়ে গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন। ফাঁকা ঢাকায় মানুষের চাপ কমার পাশাপাশি গত দু-তিনদিনে কাঁচাপণ্যের সরবরাহও অনেকটাই কমেছে। নগরীর অলিগলিতেও আগের মতো সবজির ভ্যান নেই। কোথাও দু-একটি ভ্যান চোখে পড়লেও সেগুলোতে সবজির দাম রমজানের চেয়ে অনেকটাই চড়া।

এসব ভ্যানের খুচরা বিক্রেতারা বলছেন, সরবরাহ না থাকায় পাইকারি বাজারে সবজির সংকট তৈরি হয়েছে। এ কারণে তাদের মতো খুচরা বিক্রেতাদের বেশি দামে সবজি কিনতে হচ্ছে। ফলে বিক্রিও করতে হচ্ছে কিছুটা চড়া দামে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া ও আগারগাঁও এলাকার বিভিন্ন অলিগলি ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ভ্যানে গোল বেগুন ১০০ টাকা ও লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। পাশাপাশি শসার কেজি ৯০ টাকা, গাজর ৪০, টমেটো ৮০, পটল ১০০, ঢ্যাঁড়স ৬০, চিচিঙ্গা ৬০, লতি ৮০, বরবটি ৮০ এবং পেঁপের কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া এসব ভ্যানে কাঁচা কলা ২০ টাকা হালি, লেবু ৪০ টাকা হালি, পালং শাকের আঁটি ২০ টাকা, লালশাকের আঁটি ১৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এর বাইরে ধনিয়া পাতা ১০০ টাকা ও মরিচের কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

শফিকুল ইসলাম নামে শেওড়াপাড়ার এক সবজি বিক্রেতা বলেন, এখন তো সাপ্লাই নাই। তাই দাম একটু বেশি। সাভার-আশুলিয়াসহ ঢাকার আশপাশ থেকে এখন যা সবজি আসছে, সেগুলো দিয়েই বাজার চলছে।

জানতে চাইলে অন্য এলাকার দোকানিরাও একই কথা বলেন। তারা জানান, কেনা দাম কম পড়লে তারা কম দামে বিক্রি করতে পারেন। কিন্তু এখন তাদের পাইকারিতেই চড়া দামে কিনতে হচ্ছে। ফলে বেশি দামে কিনে কমে বিক্রির সুযোগ নেই।

আকবর নামের এক সবজি বিক্রেতা বলেন, সবজির দাম কিন্তু তেমন বাড়েনি৷ দু-একটি সবজির দাম কিছুটা বেড়েছে। তবে ঈদের ছুটি শেষে সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে যাবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট