,

মানিক মিয়া অ্যাভিনিউতে আনন্দে মাতোয়ারা মুসল্লিরা

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ঈদুল ফিতরের কালজয়ী ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানে মাতোয়ারা হয়েছেন মুসল্লিরা। তারা আনন্দে নেচে গেয়ে ঈদ উদযাপন করছেন।

সোমবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত শেষে সুলতানি মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে এলে ঈদ উৎসব শুরু হয়। ঈদ উৎসবের সার্বিক আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

অনুষ্ঠানের শুরুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বাংলার মানুষ দীর্ঘদিন ঈদের জামাত শেষে আনন্দ করতে পারেনি। নামাজ শেষে মানুষকে ঘরে ফিরে যেতে হয়েছে। এটি আর হবে না। এখন থেকে মানুষ উৎসব পালন করবে।

অনুষ্ঠানস্থল ঘুরে দেখা গেছে, সার্বিক নিরাপত্তা দিতে ডিএমপি, সিটিটিসি, সোয়াটসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। অনুষ্ঠানস্থলে হাজার হাজার মুসল্লি রয়েছেন। তারা গানে গানে আনন্দ উল্লাস করছেন।

ঈদ উৎসবে সংগীত পরিবেশনের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট