,

একদিন আগে ঈদ করায় সৌদিকে কাফফারা দেওয়ার প্রস্তাব!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ চাঁদ দেখা নিয়ে ভুল তথ্য দেওয়ায় ঈদুল ফিতর একদিন আগে করেতে হয়েছে। এ ঘটনায় দেশটির জনগণের পক্ষ থেকে কাফফারা দেওয়ার প্রস্তাবও উঠেছে। তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি কিংবা ভুলও স্বীকার করেনি।

বিশ্বের অনেক জ্যোতির্বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরা সৌদি আরবের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের দাবি, শাওয়াল মাসের চাঁদ যেদিন দেখা গেছে বলে কর্তৃপক্ষ ঘোষণা করেছেন ওই দিন সূর্যগ্রহণ ঘটেছিল, যার ফলে চাঁদ দেখার কোন সম্ভাবনা ছিল না। আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রও জানিয়েছে, পূর্ব গোলার্ধে ওইদিন চাঁদ দেখা সম্ভব ছিল না।

নিউ ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ইমাদ আহমেদ জানিয়েছেন, ইসলামি মাসগুলো চাঁদের নতুন পর্যায় থেকে শুরু হয় না, বরং তা অর্ধচন্দ্রের পর্যায় থেকে শুরু হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ অনেকের মতে, এতে কোটি কোটি মুসলিম একদিন আগে রোজা শেষ করেছেন।

এদিকে মিশর, জর্ডান, সিরিয়া এবং অন্যান্য সুন্নি সংখ্যাগরিষ্ঠর দেশগুলো সৌদি আরবের ঘোষণা অনুসরণ না করে সোমবার ঈদ উদযাপন করেছে। এছাড়া শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান এবং ওমানের ইবাদি ধর্মীয় (৪৫ শতাংশ ওমানি নাগরিক ইবাদি, ৪৫ শতাংশ সুন্নি মুসলিম এবং মাত্র ৫ শতাংশ শিয়া) কর্তৃপক্ষও সোমবার ঈদ পালন করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে সৌদি চাঁদ দেখা কর্তৃপক্ষ শনি গ্রহকে চাঁদ ভেবে ভুল করেছিল। ২০১৯ সালে এ ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল, যদিও সৌদি কর্তৃপক্ষ দুবারই এসব প্রতিবেদন অস্বীকার করেছে।

চাঁদ দেখা নিয়ে ঈদুল ফিতর ও ঈদুল আযহার মতো গুরুত্বপূর্ণ ইসলামি বিষয়গুলো মাঝে মাঝে বিতর্কের জন্ম দেয়। কিছু দেশ জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, অন্যরা আবার খালি চোখে চাঁদ দেখে ঈদ পালন করে। এই বিতর্কের মাঝে, ইসলামে চাঁদ দেখার সঠিক পদ্ধতি নিয়ে মতবিরোধ এখনও এক গুরুত্বপূর্ন আলোচনার বিষয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট