,

স্বর্ণের দামে বিশ্ববাজারে নতুন রেকর্ড

news-image

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড ছাড়িয়েছে। প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি তিন হাজার ডলার ছাড়িয়েছে। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা স্বর্ণের মতো পণ্যে আপৎকালীন বিনিয়োগের দিকে ঝুঁকছেন।

সোমবার (৩১ মার্চ) বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম প্রতি আউন্স রেকর্ড তিন হাজার ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এ বছর স্বর্ণের দাম ১৮ শতাংশের বেশি বেড়েছে। চলতি মাসের শুরুর দিকে স্বর্ণের দাম প্রথমবারের মতো তিন হাজার ডলার ছাড়ায়।

ওসিবিসির বিশ্লেষকরা বলেছেন, বর্তমানে, ভূ-রাজনৈতিক উদ্বেগ এবং শুল্কের অনিশ্চয়তার প্রেক্ষাপটে স্বর্ণের নিরাপদ আশ্রয় এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে আবেদন আরও শক্তিশালী হয়েছে। চলমান বৈশ্বিক বাণিজ্য সংঘাত এবং অনিশ্চয়তার মধ্যে স্বর্ণের ভবিষ্যৎ সম্পর্কে আমরা ইতিবাচক রয়েছি।

গোল্ডম্যান স্যাশ, ব্যাংক অব আমেরিকা এবং ইউবিএস এ মাসে স্বর্ণের দামের পূর্বাভাস বাড়িয়েছে।

গোল্ডম্যান স্যাশ পূর্বাভাস দিয়েছে, স্বর্ণের দাম বছরের শেষ নাগাদ তিন হাজার ৩০০ ডলারে পৌঁছাবে। তাদের আগের পূর্বাভাসে এর পরিমাণ তিন হাজার ১০০ ডলার বলা হয়েছিল।

এ ছাড়া, ব্যাংক অব আমেরিকা ২০২৫ সালে স্বর্ণের দাম তিন হাজার ৬৩ ডলার প্রতি আউন্স এবং ২০২৬ সালে তিন হাজার ৩৫০ ডলারে পৌঁছানোর আশা করছে, যা তাদের আগের পূর্বাভাসে যথাক্রমে দুই হাজার ৭৫০ ডলার এবং দুই হাজার ৬২৫ ডলার ছিল।

বহুজাতিক ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষক সুকি কুপার বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমাগত স্বর্ণ কেনার কারণে বাজারে চাহিদা বাড়ছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও শুল্ক আরোপ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের মধ্যে মূল্যবান ধাতুটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ঊর্ধ্বমুখী থাকছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট