,

ঈদে বক্স অফিসে ‘সিকান্দার’ এর আয় কত

news-image

বিনোদন ডেস্ক : প্রায় দুই বছরের বিরতির পর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউডের ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি সিকান্দার। এই ছবিটি বক্স অফিসে ঝড় তুলতে পারে, এমনটাই আশা করা হয়েছিল। ধারণা করা হয়েছিল যে যে প্রথম দিনে ৪০-৪৫ কোটি আয় করবে, তবে ছবিটি প্রত্যাশা পূরণ করতে পারেনি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রথম দিনে ভারতে সিকান্দার ২৬ কোটি টাকা আয় করেছে। ছবিটির নির্মাতারা রবিবার বিশ্বব্যাপী ৫৪ কোটি আয়ের দাবি করেছেন। তবে, বিশ্বব্যাপী আদৌ কত আয় করেছে, সে সম্পর্কে এখনও জানা যায়নি।

শুরুটা খারাপ হলেও, সোমবার ঈদের ছুটির কারণে সিকান্দার সিনেমার ব্যবসা বাড়বে বলে আশা করা হচ্ছে। অনলাইন পাইরেসির কারণেও এর আয়ের উপর প্রভাব পড়েছে। বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা রবিবার ছবিটি ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে, সিনেমাটির সাত-আটজনের সাথে কথা বলেছি এবং তারা নিশ্চিত করেছেন যে ছবিটি ফাঁস হয়ে গেছে।’

চাপ আরও বাড়িয়ে দিচ্ছে, যে সালমন খান এখনও ছবি দিয়ে ভারতে ৫০০ কোটি টাকার ব্লকবাস্টার ব্যবসা করতে পারেননি। যা তার সমসাময়িকরা অর্জন করে ফেলেছে। শাহরুখ খান ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে হাজার কোটির ব্যবসা করেছে। রণবীর কাপুর ‘অ্যানিমেল’, সানি দেওল ‘গদর ২’, ভিকি কৌশল ‘ছাভা’ এবং এমনকি ‘স্ত্রী ২’ দেশীয় আয়ের দিক থেকে ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

সালমানের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে, সিকান্দার তো প্রথম দিন একেবারেই বক্স অফিসে ঝড় তুলেন পারেনি, তবে তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি কিসি কা ভাই কিসি কি জান, যা প্রথম দিনে ১৩.৫ কোটি আয় করেছে এবং রাধে, যা ৪.৭৫ কোটি আয় করেছিল। তুলনামূলকভাবে, তার আগের ছবিগুলো ভালো ব্যবসা করেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট