,

ঈদ করতে এসে গণপিটুনির শিকার স্বেচ্ছাসেবক লীগ নেতা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ছিলেন আত্মগোপনে। এদিন ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের বাড়িতে আসেন। আর বাড়িতে এসেই গণপিটুনির শিকার হলেন চট্টগ্রামের সাতকানিয়ার এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।

রবিবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।

গণপিটুনির শিকার স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম মো. জসিম উদ্দিন জিসান (৩৬)। তিনি উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কান্তারপাড়ার বাসিন্দা আহমদ নবীর ছেলে।

এ ছাড়াও তিনি উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে মো. জসিম উদ্দিন জিসান আত্মগোপনে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন। তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষে ও অন্তর্বর্তী সরকারের বিপক্ষে বিভিন্ন পোস্ট দিতেন। ফলে স্থানীয়রা তার ওপর ক্ষিপ্ত ছিলেন। রবিবার তার আসার খবর পেয়ে স্থানীয়রা তাকে আটক করে পিটুনি দেয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় একটি মামলায় মো. জসিম উদ্দিন জিসান এজহারভুক্ত আসামি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ