বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পপতি রিপন মুন্সী’র পক্ষ থেকে অটোরিকশা ও নগদ অর্থ প্রদান

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের কৃতি সন্তান স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি রিপন মুন্সী’র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ৬ টি অসহায় পরিবারকে অটোরিকশা প্রদান করেছেন৷ রবিবার দুপুরে শিল্পপতি রিপন মুন্সীর বাড়িতে অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ প্রদান ও অটোরিকশার চাবি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ মোছা মেম্বার, আবু হানিফ মেম্বার, সজিব আহমেদ প্রমুখ৷
অসহায় অটোরিকশা চালক বাইজিদ আহমেদ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের গ্রামের বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সী ৬ জন অসহায় পরিবারকে অটোরিকশা প্রদান করেছেন৷ এছাড়াও তিনি পূর্ব ৬ ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছেন।
অসহায় সাকিব বলেন, তিনি দীর্ঘদিন তার পরিবার-পরিজন নিয়ে আর্থিক অনটনে ভুগছিলেন। শিল্পপতি রিপন মুন্সীর কাছ থেকে এই অটোরিকশটি পেয়ে খুবিই আনন্দিত। এখন তিনি এই অটোরিকশা চালিয়ে তার সংসারের অভাব-অনটন দূর করতে পারবেন। তিনি শিল্পপতী রিপন মুন্সীর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।
মোঃ মোছা মেম্বার বলেন, প্রতি বছর ঈদ উপলক্ষে শিল্পপতি রিপন মুন্সী অসহায় মানুষদের সহযোগিতা করে পাশে দাঁড়ান। প্রতিবছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬ টি অসহায় পরািবারকে অটোরিকশা দিয়েছেন। যেন তারা অটোরিকশা চালিয়ে সংসার চালাতে পারেন৷
আবু হানিফ মেম্বার বলেন, শিল্পপতি রিপন মুন্সী গ্রামের ৬ টি অসহায় পরিবারকে অটোরিকশা দিয়েছেন, এছাড়াও তিনি ঈদ উপলক্ষে পূর্ব ৬ ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন। আপনারা উনার জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ থাকে এবং সব সময় গ্রামের অসহায় মানুষদের সহযোগিতা করতে পারে।

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি