বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় বাসচাপায় ৩ ভাইয়ের মৃত্যু

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকালে ৮টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে সোনার বাংলা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন ভাই প্রাণ হারান।

নিহতরা হলেন, মো. নাঈমুজ্জামান খান, মো. শান্ত খান এবং মো. নাদিম খান। তারা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুরা গ্রামের বাসিন্দা মো. নাসির উদ্দিন খানের সন্তান।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নিহত তিন ভাই মোটরসাইকেলে করে ঈদের উপহার নিয়ে খালার বাড়ি যাচ্ছিলেন। বাসটি পাথরঘাটা থেকে ঢাকাগামী ছিল। মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর চালক পালিয়ে যায়। তবে বাসের সুপারভাইজার সোহেল রানা ও সহযোগী চালককে পুলিশ আটক করেছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা