সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশে সবাইকে ঈদের শুভেচ্ছা: সারজিস

news-image

পঞ্চগড় প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সোমবার (৩১ মার্চ) সকালে পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের নামাজ শেষে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, পৃথিবীতে অনেক মজলুম মুসলিম ভাই বোন আছেন, যারা আমাদের মতো করে ঈদ করতে পারছেন না। ভারতে উগ্র সাম্প্রদায়িক কিছু হিন্দুত্ববাদি গোষ্ঠী রয়েছে তাদের কাছে আমাদের মুসলিম ভাইরা মজলুম। ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে মুসলিম ভাইয়েরা মজলুম হিসেবে রয়েছেন। আমাদের দেশে মিয়ানমারের অনেক মুসলিম মজলুম ভাইয়েরা রয়েছেন। আমরা পৃথিবীর সব মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবো। পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করবো। যেন আমরা একসঙ্গে আমাদের মনের সংকীর্ণতা আমাদের সীমাবদ্ধতা কাটিয়ে দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করতে পারি। এ ক্ষণস্থায়ী জীবনে এমন কিছু করে যেতে পারি যেন ইহকাল পরকালে শান্তিকে বসবাস করতে পারি।

তিনি বলেন, রমজানের অন্যতম উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আর সব নেতিবাচক কাজ থেকে দূরে থাকা। আল্লাহর প্রতি যেমন বান্দার হক রয়েছে তেমনি বান্দার প্রতি বান্দার হক রয়েছে। এ হক যেন আমরা আমাদের জায়গা থেকে আদায় করতে পারি।

এর আগে তিনি আটোয়ারী উপজেলার নিজ এলাকা থেকে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আসেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে সৌহার্দ বিনিময় ও কোলাকুলি করেন।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার