,

যথাযোগ্য ধর্মীয় ভাবগান্ভীর্যের মধ্য দিয়ে নবীনগরে পবিত্র ঈদুল ফিতর পালিত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের  মধ্য দিয়ে  পবিত্র ঈদুল ফিতর পালিত  হয়েছে। নবীনগর উপজেলার প্রতিটি গ্রামে সকালে  একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের আনন্দ নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বাজার, বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে বাড়তি নজরদারি করা হচ্ছে, যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা যায়। নবীনগর পৌর সদরের পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় ঈদগা মাঠে , নারায়ণপুর  ঈদগাহে মাঠে, করিম শাহ কাশিমুল উলুম ইসলামী  মাদ্রাসা প্রাঙ্গনে   সকাল ৯টার অনুষ্ঠিত হয় ঈদ জামাত।

নারায়নপুর ঈদগা মাঠে  জেলা বিএনপির আহ্বায়ক  ও উপজেলা বিএনপির সভাপতি  অ্যাডভোকেট এম এ মান্নান  ঈদের নামাজ আদায় করেন, এ সময় বিএনপি নেতৃবৃন্দসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা  অংশ নেন।  নামাজ শেষে চারগাম এলাকায়  ঈদ শুভেচ্ছা বিনিময় করেন  এডভোকেট এম এ মান্নান। নবীনগর কেন্দ্রীয় ঈদগা মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী  সকল মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট