,

১ম বা ২য় স্বাধীনতা নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা : নাহিদ ইসলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ‘প্রথম ও দ্বিতীয় স্বাধীনতা’ বিতর্কে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা নয়। কিন্তু বিগত ১৫ বছরে শেখ হাসিনার (আওয়ামী লীগের) নিপীড়নের শিকার হওয়াদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে এ আলোচনা সভা হয়।

নাহিদ ইসলাম বলেন, যাদের ব্যাংক ব্যালান্স অক্ষুণ্ন ছিল, যারা আপস করে বিরোধী রাজনীতি করেছেন, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলেও ছিল। তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ নয়, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ নয়। তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা।

বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, দেশটির সহায়তায় দলটি ক্ষমতায় ছিল। তাদের খুশি করতেই নতজানু পররাষ্ট্রনীতি করাই ছিল শেখ হাসিনার কাজ। দেশটি প্রতিবেশী বলে তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তবে তাদের সঙ্গে সমতা-ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে। সীমান্ত হত্যার আজও কোনো বন্দোবস্ত হয়নি। পানির ন্যায্যতা পাইনি। বাংলাদেশের জনগণের প্রাপ্য দেশটিকে বুঝিয়ে দিতে হবে।

বাংলাদেশের ‘প্রথম ও দ্বিতীয় স্বাধীনতা’ বিতর্কে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড, মোদীবিরোধী ও জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত। এই সব কিছুর বিচার নিশ্চিত করতে হবে। কারণ বিচার এখন না হলে আর হবে কি না বলা যাচ্ছে না।

সংখ্যালঘু প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ভারতে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানাই। দেশটির মিডিয়া ৫ আগস্ট পরবর্তী গুজব ছড়াচ্ছে। এসবের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম পররাষ্ট্র নীতি তৈরি হয়েছে বাংলাদেশে। যেখানে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান