,

ঈদযাত্রার প্রথম দিন: কমলাপুরে দুই ট্রেনের শিডিউল বিপর্যয়

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদযাত্রার প্রথম দিনে ঢাকা রেলওয়ে স্টেশনে দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে৷ এ দুটি ট্রেন হলো, লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ও কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস৷

বুড়িমারী এক্সপ্রেস সকাল সাড়ে ৮টার পরিবর্তে সকাল ১০টায় এবং এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস সকাল ৭টা ১৫ মিনিটের পরিবর্তে সকাল ৭টা ৫৫ মিনিটে কমলাপুর ছেড়ে যায়৷

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিন সংকটের কারণে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি দেড় ঘণ্টা দেরিতে ছেড়েছে৷ লালমনিরহাট থেকে ঢাকায় আসা বুড়িমারী এক্সপ্রেসের ইঞ্জিনটিই রেকে কানেক্ট করতে হয়েছে৷ এতে সময় লেগেছে৷ আর ইঞ্জিন রিপ্লেসমেন্টে সময় লেগেছে এগারোসিন্দুরের৷

সোমবার (২৪ মার্চ) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে পরিদর্শনে গিয়ে দেখা গেছে, যাত্রীদের তেমন চাপ নেই৷ টিকিটবিহীন যাত্রী ঠেকাতে রেলওয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিলেও তা ছিলে ঢিলেঢালা৷

সকালে কিছু সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জিআরপি পুলিশ সদস্যদের দেখা যায়৷ তবে সময় গড়াতে স্টেশনের প্রবেশপথে তাদের সংখ্যা কমতে থাকে৷ যাত্রীদের টিকিট নিরীক্ষার কাজটিও ঢিলেঢালা হয়ে যায়।

এ বিষয়ে শাহাদাত হোসেন বলেন, স্টেশনে প্রবেশ পথে যাত্রীদের ভিড় যখন কম থাকে তখন হয়ত নিরাপত্তা বাহিনীর লোকবল কমতে পারে৷ আমি নিজে যখন গেছি, তখন বেশ জোরদার ছিল৷ টিকিট চেকিং ঢিলেঢালা এ কথাটি ঠিক না৷

শাহাদাত হোসেন জানান, আজ সোমবার ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ৪৩টি আন্তঃনগর ও ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ছেড়ে যাবে। সব মিলিয়ে আজ ৫৫ হাজার যাত্রী রেলপথে বাড়ি ফিরবেন বলে জানান তিনি৷

টিকিট না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হয়েছে৷ তবে যাত্রী চাহিদার তুলনায় টিকিট সরবরাহ কম৷ এ কারণে অনেকে টিকিট পান নাই৷ অনেকের অভিযোগও থাকতে পারে এ নিয়ে৷ কিন্তু ঈদযাত্রার সব টিকিটই বিক্রি হয়েছে৷

ঢাকা রেলওয়ে স্টেশনে সোমবার সকালে তেমন ভিড় ছিল না৷ সকাল ১০টার দিকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের দুজন যাত্রীর সঙ্গে কথা হয়৷ ঠাকুরগাঁওগামী যাত্রী মামুন হাসান হৃদয় বলেন, আমি মা, বোন ও ভাগ্নেকে নিয়ে বাড়ি ফিরছি৷ টিকিট পাবো কি পাবো না তা নিয়ে অনেক টেনশনে ছিলাম৷ তবে একবার চেষ্টাতেই টিকিট পেয়েছি অনলাইনে৷ কমলাপুরে আজ ভিড় নেই৷ ট্রেনে উঠতে তেমন সমস্যা হয়নি৷ এখন পুরোটা পথ নির্বিঘ্নে বাড়ি যেতে পারলেই হয়৷

তারেক রহমান নামে আরেক যাত্রী বলেন, কোনো সমস্যা হয়নি আজ৷ এত ফাঁকা থাকবে স্টেশন ভাবিনি৷

ইডেন কলেজের ছাত্রী আফরিন নাহার তার মা ও বোনকে নিয়ে যাচ্ছেন জামালপুরের সরিষাবাড়ি। তিনি বলেন, আমি প্রথমে জামালপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট পেতে চেষ্টা করেছিলাম৷ তবে ১৪ মার্চ সকালে এক মিনিট পার হতে দেখি টিকিট সব উধাও৷ পরে অগ্নিবীণা এক্সপ্রেসের টিকিট পেয়েছি৷ জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় ছেড়ে গেছে৷ আমরা দেড় ঘণ্টা দেরি করে অগ্নিবীণায় বাড়ি ফিরছি৷

আফরিন জানান, তাদের বাসা মিরপুর৷ বিমানবন্দর রেলস্টেশনে কাছাকাছি হলেও ভিড় এড়াতে তারা কমলাপুরে চলে এসেছেন।

চার বছর বয়সী মেয়ে মায়মুনাকে নিয়ে নেত্রকোণার মোহনগঞ্জ যাচ্ছেন ফেরদৌসী রহমান৷ তিনি বলেন, ঈদে মেয়েকে নিয়ে বাবার বাড়ি যাচ্ছি৷ মায়মুনার বাবা যাবে দুদিন পরে৷ মেয়ে ট্রেনে যেতে আরাম বোধ করে৷ তাই ট্রেনের টিকিট কেটেছি৷ ট্রেনও যথাসময়ে ছাড়ছে৷

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট