,

হাসপাতালে ক্রীড়া উপদেষ্টা, ব্যাংকক নেওয়া হতে পারে তামিমকে

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাভারের কেপিজে হাসপাতাল থেকে তামিম ইকবাল এখন ঢাকার এভারকেয়ার হাসপাতালে। নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই মঙ্গলবার (২৫ মার্চ) রাতে তাকে ঢাকায় আনা হয়েছে। এরপর তামিমকে দেখতে রাত ১০টার পরপরই এভারকেয়ার হাসপাতালে ছুটে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সময়ে সেখানে হাজির হন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও।

উপস্থিত হন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। তামিমকে দেখে বের হওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া উপদেষ্টা। পরে তামিমের সবশেষ অবস্থা নিয়ে বলেন, আশা করি উনি দ্রুত রিকভার করবেন। মেন্টালি যে শক্তি দেখলাম, তারপর উনার পরিবারের সঙ্গে কথা হয়েছে। সবাই এখন স্বস্তিতে আছেন এবং ডাক্তাররা নিয়মিত দেখছেন। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

এর আগে মঙ্গলবার রাত ৮টা ৩৭ মিনিটে এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছায় তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্স। পরে তাকে হাসপাতালের সিসিউ বিভাগে রাখা হয়েছে বলে জানা গেছে। কেপিজে হাসপাতালের মতো রাজধানীর এই চিকিৎসাকেন্দ্রের বাইরেও ভিড় জমিয়েছেন তামিমের সমর্থকরা।

এদিকে ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমানও রাতে তামিমকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান দেশের বাইরে নেওয়ার জন্য ভিসার কাজ শুরু হতে যাচ্ছে। সেটা হবে ব্যাংককে, সঙ্গে মিজান নিজেও যাবেন বলে নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র