বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় এনসিপির ইফতার মাহফিলে- হাসনাত আবদুল্লাহ

news-image
১০টি ফেরাউনকেও যদি একত্রে করা হয়, তাও হাসিনার মত এত বড় দুর্ধর্ষ ও জুলুমকারী হতে পারবে না অধ্যাপক শেখ কামাল উদ্দিন গত দেড় দশকে যে জুলুম হয়েছে এবং আর্মি বনাম ডামি ইলেকশন হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। কবর থেকে এসেও ভোট দিয়ে গেছে। অত্যন্ত দুঃখজনক বিষয় সে সময় কোন জেনারেলকে পদত্যাগ করতে দেখিনি, কোন সচিব, কোন ডিসিকেও পদত্যাগ করতে দেখি নাই। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে ৫ই আগস্ট ছাত্র ও নাগরিকদের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলতে চাই আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিবেন না।
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে কসবা মহিলা কলেজ মাঠে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা সকল শ্রেণী পেশার মানুষের প্রতি সম্মানে  ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আওয়ামীলীগের সময়টাকে আওয়ামী জাহেলিয়াত আখ্যা দিয়ে তিনি বলেছেন, আইয়্যামে জাহিলিয়াতের সময় যেভাবে বিশৃংখল পরিবেশ ছিল, গুম-খুন, হত্যা-নিপীড়ন আর নির্যাতন করত ঠিক একইভাবে আওমীলীগের আমলেও সব অপকর্মগুলো বিদ্যমান ছিল। তিনি বলেন, ১০টি ফেরাউনকেও যদি একত্রে করা হয়, তাও হাসিনার মত এত বড় দুর্ধর্ষ এত জুলুমকারী হতে পারবে না।
তিনি সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনার রাজনীতির আদর্শ যেটাই হোক না কেন আপনি যদি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অংশ হয়ে থাকেন তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার এবং আমার সহাবস্থান থাকবে। যারা ফ্যাসিবাদী আওয়ামীলীগকে কোনভাবে পূনর্বাসন করতে চাইবে এবং এখন যারা ভাল আওয়ামীলীগ এবং খারাপ আওয়ামীলীগের বয়ান দিচ্ছেন আমরা তাদেরকে শত্রু মনে করব যারা আওয়ামীলীগকে বন্ধু মনে করবে।
কসবা উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. মনিরুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম-মুখ্যসংগঠক মো. আতাউল্লাহ, ডা. আশরাফুল ইসলাম সুমন, সংগঠক জিহান মাহমুদ। ইফতার মাহফিলে এনসিপির দলীয় নেতা-কর্মীসহ বিএনপি, জামায়াত ইসলাম, হেফাজত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না: প্রতিমন্ত্রী

মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি জেনে নিন

সোনার দাম আরও কমলো

দুর্নীতির প্রমাণ চাইলেন নাহিদ

গৌরী আমাকে শান্তি দিয়েছে : আমির খান

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট আজ

ট্রাইব্যুনালে বিশেষজ্ঞের সাক্ষ্য: ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী

৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, ভোগান্তি চরমে